৩০ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ১৫ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার । শুভরত্ন: চুনী ও পোখরাজ ।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও নেতৃত্বের গুণাবলীতে ভূষিত। আপনি স্বাধীনচেতা ও স্পষ্টভাষী। আপনি কাজ ও ব্যস্ততা ভালোবাসেন। আপনার কর্তব্য ও দায়িত্ববোধ প্রখর। আপনি বন্ধুত্বে আন্তরিক ও বিশ্বস্ত। সেজন্য অন্যের অনেক কাজও নিজের কাঁধে এসে চাপতে পারে। আপনি মেধাবী। সহজে যে কোনো বিষয় আয়ত্ত করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ধনকুবের হেনরী ফোর্ড, শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন, ভাস্কর হেনরী মুর, শিল্পপতি মোহাম্মদ আনোয়ারুল হক, মুন্নী, ববিতা, তাজিন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। তাতে আপনার খুব একটা অসুবিধা না হওয়ারই কথা। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের মতানৈক্য দেখা দিতে পারে। কোনো ধরনের বিরোধে না জড়ালেই ভালো করবেন। নির্লিপ্ততা বা নিরপেক্ষতা দ্বারা ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো ব্যাপারে অহেতুক কৌতূহল না দেখালেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সাংসারিক অশান্তিতে বিব্রতবোধ করবেন। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রত্যাশা অনুযায়ী কাজে অগ্রগতি নাও হতে পারে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রোমান্স ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। কোনো কাজে বিলম্ব হলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য দিনটি শুভ নয়। সময়মতো কাজ শেষ নাও হতে পারে। ফলে বিব্রত অবস্থার সম্মুখীন হতে পারেন। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বাণিজ্যিক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সামাজিক অথবা সেবামূলক কাজে জড়িত হলে ভালো করবেন। যাত্রা শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো দুর্ঘটনায় পতিত হওয়ার আশংকা আছে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। যে কোনো লোককে বিশ্বাস করা ঠিক হবে না। কেউ আজ আপনাকে বিপদে ফেলতে পারে। রাজনৈতিক বিষয়াদি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ এনজিও কর্মীদের জন্য দিনটি শুভ। প্রাতিষ্ঠানিক কাজে অগ্রগতি হবে। আর্থিক ব্যাপারে সরকারি সহযোগিতার আশ্বাস পেতে পারেন। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দৈনন্দিন কাজে অগ্রগতি আশা করতে পারেন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দুশ্চিন্তা কিছুটা হলেও হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দৈনন্দিন কাজকর্মে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিশ্রমের তুলনায় আর্থিক সাফল্য নাও আসতে পারে। তবে আর্থিক বিষয়ে মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। মানসিক আনন্দ বজায় থাকবে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন।
