ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো
গতকালের পর
১২। ইসলামের কোন খলিফার বিচারব্যবস্থা সকলের জন্য সমান ছিল ?
ক. হযরত ওমর (র) খ. হযরত মুয়াবিয়া (র) গ. হযরত আনাস (র)
ঘ. হযরত আবু হোরায়রা (র)
উত্তর: ক. হযরত ওমর (র)।
১৩। কে সবকিছু দেখেন ?
ক. বাবা খ. মা গ. বাবা-মা ঘ. আল্লাহ
উত্তর: ঘ. আল্লাহ।
১৪। চরম শত্রুর কাছেও কীভাবে শ্রদ্ধার পাত্র হওয়া যায় ?
ক. বাহুবল থাকলে খ. ক্ষমতা থাকলে
গ. সততার মাধ্যমে মুগ্ধ করে
ঘ. শাস্তির ভয় দেখিয়ে
উত্তর: গ. সততার মাধ্যমে মুগ্ধ করে।
১৫। ধর্মের মূল হলো -
ক.মিথ্যাচার খ.কপটতা
গ. ধোঁকাবাজি ঘ. সততা
উত্তর: ঘ. সততা।
১৬। আমরা কার অছিলাতেই দুনিয়াতে এসেছি ?
ক. পিতার খ. মাতার
গ. পিতামাতার ঘ. ডাক্তারের
উত্তর: গ. পিতামাতার।
১৭। কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি ?
ক. দরবেশের খ. খাজাবাবার
গ.শিক্ষকের ঘ. পিতামাতার
উত্তর: ঘ. পিতামাতার।
১৮। কার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি ?
ক. দরবেশের খ. আলিমের
গ.শিক্ষকের খ. পিতামাতার
উত্তর: খ. পিতামাতার।
১৯। হযরত বায়েজীদ বোস্তামী কোথার অধিবাসী ছিলেন ?
ক. ইরাক খ. তুর্কিস্তান গ. ইরান ঘ. বাগদাদ
উত্তর: গ. ইরান।
২০। মায়ের সেবার দোয়ার বরকতে কে বিশ্ববিখ্যাত ওলি হয়েছিলেন ?
ক. বায়েজিদ বোস্তামী
খ. আব্দুল কাদের জিলানী
গ.মঈনউদ্দিন চিশতী
ঘ.হযরত খান জাহান আলী
সঠিক উত্তর: ক. বায়েজিদ বোস্তামী।
২১। কাদের সেবার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সুখ-শান্তি লাভ করা যায়?
ক.শ্বশুর-শাশুড়ির খ. ভাই-বোনের
গ. দাদা-দাদির ঘ.পিতামাতার
উত্তর: ঘ.পিতামাতার।
২২। শ্রম শব্দের অর্থ কী?
ক. মেহনত খ. খাটুনি গ. চেষ্টা ঘ. সবকটি
উত্তর: ঘ. সবকটি।
২৩। নিচের কোনটি সাফল্যের চাবিকাঠি?
ক. চেষ্টা খ. শ্রম গ. দোয়া ঘ. চেষ্টা ও শ্রম
উত্তর: ঘ. চেষ্টা ও শ্রম।
২৪।‘ মানুষ যা চেষ্টা করে তাই পায়’ এটি কার বাণী -
ক. আল্লাহর খ. মহানবি (স)
গ. জ্ঞানীদের ঘ. হযরত আলী (র)
উত্তর: ক. আল্লাহর।
২৫। কোন ধরনের উপার্জন উত্তম উপার্জন ?
ক. ঘুষের খ. সুদের গ. প্রতারণার ঘ. শ্রমের
উত্তর: ঘ. শ্রমের।
২৬। পারিশ্রমিক সম্পর্কে ইসলামের শিক্ষা কী ?
ক. কাজের আগে মজুরি দেয়া খ. কাজ শেষ হলে মজুরি দেয়া গ. কাজের দুদিন পরে মজুরি দেয়া ঘ. মজুরির অর্ধেক কাজ শেষ হবার সাথে সাথে দেয়া
উত্তর: কাজ শেষ হলে মজুরি দেয়া।
২৭। ইসলামের দৃষ্টিতে সব মানুষ-
ক. এক নয় খ. এক ও অভিন্ন
গ. স্বার্থপর ঘ. খোদাপ্রেমিক
উত্তর: খ. এক ও অভিন্ন।
প্রাথমিক গণিত
মোহা.আব্দুল মান্নান
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা আজ গণিতের প্রথম অধ্যায়- গুণ ( অনুঃ ১) থেকে আজও যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেয়া হলো।
আয়েশার যে টাকা আছে তা মিলির টাকার ৩ গুণ। মিলির ২৭ টাকা থাকলে, আয়েশার কত টাকা আছে ?
ক)৮১ খ) ৫৪ গ)২৭ ঘ)৯
উত্তর ঃ ক) ৮১
একটি গাড়ি ঘণ্টায় ৬০ কি.মি. যায়। গাড়িটি ৫ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?
ক) ১২ খ)৩ ০গ)৬০ ঘ)৩০০
উত্তর ঃ ঘ) ৩০০
৫৬৭ ৯৯ = কত ?
ক)৫১০৩ খ)৫৬১৩৩
গ)৫৬৭০০ ঘ)৫৭২৬৭
উত্তর ঃ খ) ৫৬১৩৩
একটি চেয়ারের মূল্য ৮০০ টাকা। এরূপ ২৬১টি চেয়ারের মূল্য কত?
ক)২০০৮০ খ)২৮৮০০
গ)২০৮৮০০ ঘ)২০৯১২০০
উত্তর ঃ ২০৮৮০০
গুণফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি ?
ক)গুণফল গুণক খ) গুণফল গুণ্য
গ)গুণ্য গুণক ঘ) গুণ্য গুণক
উত্তর ঃ ঘ) গুণ্য গুণক
গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি ?
ক)গুণফল গুণক খ) গুণফল গুণক
গ)গুণ্য গুণক ঘ) গুণ্য গুণক
উত্তর ঃ খ) গুণফল গুণক
নিচের কোনটি গুণকের সূত্র ?
ক) গুণফল গুণ্য খ) গুণফল গুণ্য
গ) গুণ্য গুণক ঘ) গুণ্য গুণফল
উত্তর ঃ ক) গুণফল গুণ্য
২৫১০০ = ২৫০০ গাণিতিক উক্তিটিতে গুণক কত?
ক)২৫ খ)২৫০০ গ)১০০ ঘ)২৫০
উত্তর ঃ গ) ১০০
৩৫৭২৯ = ১০৩৫৩ গাণিতিক উক্তিটিতে গুণফল কত?
ক)২৯খ) ১০৩৫৩ গ)৫৭ ঘ)৩৫৭
উত্তর ঃ খ) ১০৩৫৩
৭২৩ ৬৪ = ৪৬২৭২ গাণিতিক উক্তিটিতে গুণ্য কত?
ক) ৪৬২৭২ খ)৬৪ গ)৭২৩ ঘ)৭২
উত্তর ঃ গ) ৭২৩
গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়?
ক) + খ — গ) ঘ
উত্তর ঃ ঘ)
১ বছরে কত দিন ?
ক)৩৬৫ দিন খ)৩৬৪ দিন
গ)৩৬৬ দিন ঘ)৩৬৭ দিন
উত্তর ঃ ক) ৩৬৫ দিন
গুণ্য ১২৭ এবং গুণক ১০০ হলে গুণফল নিচের কোনটি?
ক)১২৭০ খ)২৭০০
গ)১২৭ ঘ)২৭০০০
উত্তর ঃ খ) ১২৭০০
গুণ্য ৪৯০৮, গুণক ৪০০ হলে গুণফল কত?
ক) ৪৯০৮০০ খ)১৯৬৩২
গ)১৯৬৩২০ ঘ)১৯৬৩২০০
উত্তর ঃ ঘ) ১৯৬৩২০০
গুণফল ৫৫৯০ এবং গুণ্য ১০ হলে গুণক কত?
ক) ৫৫ খ)১০ গ)৫৫৯ ঘ)৫৫৯০০
উত্তর ঃ গ) ৫৯৯
গুণফল ৬৫০০ এবং গুণক ১০০ হলে গুণ্য কত ?
ক) ৬৫০ খ)৬৫০০০০
গ)৫০ ঘ)৬৫
উত্তর ঃ ঘ) ৬৫
১৭ ১০ এর গুণফল কত?
ক) ১০৭ খ)১৭০ গ)৭০ ঘ)১৭১০
উত্তর ঃ খ) ১৭০
২৯৮ ১১৫ = কত ?
ক)৩৪৭২০ খ)৩৮২৭০
গ)৩৪২৭৫ ঘ)৩৪২৭০
উত্তর ঃ ঘ) ৩৪২৭০
২২২২ কে ১১১ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক)২২২২১১১ খ)২২২২
গ)২৪৬৬৪২ ঘ)২৪৪৪২
উত্তর ঃ ঘ) ২৪৬৬৪২
গুণ্য ১২৫, গুণক ১০১ হলে গুণফল কত?
ক)১২৬০৫ খ)১২৬২৫
গ)২২৬ ঘ)১২৬৫২
উত্তর ঃ খ) ১২৬২৫
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
হিমন এডওয়ার্ড গোমেজ
সহকারি শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবন্ধুরা শুভেচ্ছা জানবে, আশা করি তোমরা সকলেই সুস্থ আছ। আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এর অনুশীলনীর প্রশ্নে উত্তর দেওয়া হলো। আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়বে।
৪. সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে?
উত্তর: সোনারগাঁও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ঢাকা শহর থেকে সাতাশ কিলোমিটার পূর্ব দক্ষিণে মেঘনা নদীর পশ্চিম তীরে সোনারগাঁও অবস্থিত। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত।
মধ্যযুগে মুসলিম শাসন আমলে সোনারগাঁও বাংলার সুলতানদের রাজধানী ছিল। মুঘল আমলে বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈসা খাঁ ও তাঁর পুত্র মুসা খাঁর রাজধানী ছিল এখানে। এটি সে আমলের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র ছিল।
উপরোক্ত আলোচনা দেখে বলা যায় মুঘল আমলে ও সুলতানি আমলের নিদর্শন সোনারগাঁয়ে রয়েছে।
৫. লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।
উত্তর: ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আযম ঢাকার সুবেদার
থাকাকালে লালবাগদুর্গের নির্মান কাজ শুরু করেন। তিনি ঢাকা ত্যাগ করলে লালবাগদুর্গের কাজ অসমাপ্ত রয়ে যায়।
লালবাগ দুর্গের নিদর্শন সমূহ: লালবাগদুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুইটি প্রবেশ পথ রয়েছে। দক্ষিণ দিক দিয়ে গোপনে বাইরে বের হয়ে যাওয়ার জন্য অনেকগুলো সুরঙ্গ পথ ছিল। এই দুর্গের ভেতরে ‘দিওয়ান-ই-আম’ নামক দরবার হল ছিল। এছাড়া তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ছিল।
এখানে একটি পুকুর ও শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার রয়েছে। লালবাগ দূর্গে একটি দোতালা ছোট্ট সুরম্য প্রাসাদ ছিল। বর্তমানে সেখানে একটি যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
৬.বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
উত্তর: আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, রাজশাহীর পাহাড়পুরে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এছাড়াও নারায়নগঞ্জের অদূরে সোনারগাঁও এবং ঢাকার লালবাগের কেল্লা এদেশের মুঘল শাসনামলের বহু মূল্যবান নিদর্শন বহন করছে। তাছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন অনেক গুরুত্বপূর্ণ স্থান, যাদুঘর, ভাস্কর্য ইত্যাদি নিদর্শনও আছে। এগুলো আমাদের গর্ব। আমাদের অহংকার। তাই আমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানতে ও ভবিষ্যত প্রজন্মকে জানাতে ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।
