বাংলা প্রথমপত্র
পতিতপাবন মণ্ডল ,সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাই স্কুল
লক্ষ্মীবাজার, ঢাকা
প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্বাচনি প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো
গতকালের পর
২৮.বৃক্ষ শ্যামলের সিংহাসন কোথায় প্রতিষ্ঠা করে?
ক.সমুদ্র বক্ষে খ.মরু প্রান্তরে
গ.পর্বতের পাদদেশে ঘ.দুর্গম দ্বীপে
২৯.‘বৃক্ষ’ কবিতায় কবি বৃক্ষকে ‘মৃত্তিকার বীর সন্তান’ বলেছেন কেন?
ক.আদিপ্রাণ বলে খ.মৃত্তিকার মুক্তি দাতা বলে
গ.সাগর পাড়ি দিয়েছে বলে ঘ.সুরস্রষ্টা বলে
৩০.দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন-
ক.১৮৬০ সালে খ.১৮৬১ সালে
গ.১৮৬২ সালে ঘ.১৮৬৩ সালে
৩১.‘ যে জাতি মনে বড় নয়; সে জাতি জ্ঞানেও বড় নয়’-এটি কার উক্তি?
ক.প্রমথ চৌধুরীর খ .মোতাহের হোসেন চৌধুরীর
গ.জহির রায়হানের ঘ.মুহম্মদ জাফর ইকবালের
৩২.পল্লীসাহিত্যকে ধ্বংসের হাত হতে রক্ষা করতে প্রয়োজন-
i.শিশু-কিশোদের পাঠ্যসূচিতে পল্লীসাহিত্য অন্তভুক্ত করা
ii.পল্লীসাহিত্যের প্রতি উননাসিক মানসিকতা পরিহার করা
iii.পল্লীসাহিত্যের পৃষ্ঠপোষকতা করা
নিচের কোনটি সঠিক?
ক.iখ .ii গ.i ও iii ঘ.i, ii ও iii
৩৩.অনুপ্রাসের সার্থক প্রয়োগ কোনটি?
ক.লুকানো বিষাদ মানব হূদয়ে
খ.তাহার মাঝে আছে দেশ এক
গ.গিরি-দরী বিহারিণী হরিণীর লাস্যে
ঘ.এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
৩৪.জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধের কারণ-
i.তিনি বাংলা মায়ের কোলে জন্মেছেন বলে
ii.তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বাংলার রূপকে অবলোকন করেছেন বলে
iii.তিনি বাংলার রূপবৈচিত্র্যে আত্মহারা হয়েছেন বলে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii খ.i ও iii
গ.ii ও iii ঘ.i, ii ও iii
৩৫.‘দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয় তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল।’ মহাকালের পাতায় লেখা রয়েছে-
র.শেখ মুজিবুর রহমানের নাম রর.দুরন্ত পথিকের নাম
ররর.বীরশ্রেষ্ঠদের নাম
নিচের কোনটি সঠিক?
ক.i খ.ii
গ.ii ও iii ঘ.i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
সাবের সাহেব বাজার করে আসার সময় কাজের লোকের বোঝা বেশি ভারি হয়েছে দেখে তিনি একটি ব্যাগ নিজের হাতে তুলে নেন।
৩৬. সাবের সাহেবের কাজটিতে ‘উমর ফারুক’ কবিতার কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে?
i.আইনের শাসন ii. সাম্যবাদ
iii.ন্যায়বিচার
নিচের কোনটি সঠিক?
ক.i খ .ii
গ.ii ও iii ঘ.i, ii ও iii
৩৭. সাবের সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যটি কোন চরণের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক.ইসলাম বলে, সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা
খ.আমি তোমাদের প্রতিনিধি শুধু, মোর অধিকার নাই
গ.মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধূলায় নামিল শশী
ঘ.ভৃত্য চড়িল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশি
৩৮.‘শহিদ স্মরণে’ কবিতায় মহাকাব্যের কাননে কী খোঁজ করার কথা বলা হয়েছে? ক.বাংলাদেশ খ.নতুন কাব্য
গ.মহত্ কবিতা ঘ.নতুন বিস্ময়
৩৯.একদা সম্রাট বাবর জীবনের ঝুঁকি নিয়ে পাগলা হাতির কবল থেকে একটি শিশুকে রক্ষা করেন। -এখানে প্রকাশিত অনুভবটি তোমার পঠিত কোন কবিতার সাথে সঙ্গতিপূর্ণ?
ক.উমর ফারুক খদুর্মর
গবৃক্ষ ঘ.পরার্থে
৪০.‘ধনধান্য পুষ্পভরা’ কবিতার সাথে সাদৃশ্য রয়েছে-
ক.‘বাংলার মুখ’ কবিতার খ.‘স্বাধীনতা তুমি’ কবিতার
গ.‘শহিদ স্মরণে’ কবিতার ঘ.‘পল্লীবর্ষা’ কবিতার
উত্তরমালা: ২৮. ঘ২৯. খ৩০. ঘ৩১. ক৩২. ঘ৩৩. গ৩৪. ঘ৩৫. ঘ৩৬. খ
৩৭. ক৩৮. ঘ৩৯. ঘ৪০. ক
