জাপানের কিরারা হামা, ইয়ামাগুচি সিটিতে ১-৭ আগস্ট অনুষ্ঠিত ৩০তম এশিয়া প্যাসিফিক রিজোনাল স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণের উদ্দেশে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একঝাক তরুণ শিক্ষার্থী। তারা হলেন- আদৃতা হোসাইন, বুশরা আবারী, শরীফুল ইসলাম সায়মুন ও নাহিদ ইব্রাহিম। জাপানে অবস্থানকালে এসকল শিক্ষার্থী বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে তুলে ধরবে লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।
