রেসিপি

গোশতের ৩ পদ

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ১৯:৩০
ঈদে অতিথি আপ্যায়নে ও বাসার সদস্যদের রসনার ভিন্ন স্বাদ দিতে থাকে নানা আয়োজন। তবে খাবার হতে হবে অন্য সময়ের চেয়ে কিছুটা আলাদা স্বাদের। তাই বাসায় সহজে তৈরি করা যায় আবার স্বাদেও অনন্য এমন ৩টি গোশতের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আর ছবি তুলেছেন এমএইচ মিশু শাহ্ জাহানি কোফতা উপকরণ :গরুর কিমা আধা কেজি, ভাজা পেঁয়াজ ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, টমেটো সস আধা কাপ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ডিম ১টি, বাদামবাটা ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, টমেটো পিউরি ১ কাপ, লবণ পরিমাণমতো। উপকরণ :গরুর কিমায় ডিম, লবণ, আধা চা চামচ আদা-রসুন বাটা দিয়ে মেখে গোল বল তৈরি করুন। প্যানে তেল দিয়ে তাতে ভাজা পেঁয়াজ, আদা রসুন বাটা, বাদাম বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিন। এরপর টমেটো পিউরি ও টমেটো সস্ দিয়ে মিট বলগুলো ছেড়ে দিন। একটু পানি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন ২০ মিনিট। এটাতে ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা দিতে পারেন। ২০ মিনিট পর শাহ্জাহানি কোপতা নামিয়ে পরিবেশন করুন। খাসির তান্দুরী উপকরণ :খাসির মাংস আধা কেজি, পেঁপে ছোকলাসহ পেস্ট ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জায়ফল, জয়ত্রী পেস্ট আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমমতো, চিনি ১ চা চামচ, লেবুর রস আধা কাপ, তেল আধা কাপ। প্রণালি :মাংসে সব উপকরণ দিয়ে মাখিয়ে ফেলুন। ২ ঘণ্টা রেখে দিন। ফ্রাই প্যানে মাংস টুকরোগুলো হালকা ভেজে নিন। এবার ওভেন ১০ মিনিট ফ্রি হিট করুন। ওভেন ট্রেতে মাংস দিয়ে ৪০ মিনিট বেক করুন ২০০ ডিগ্রিতে। ৪০ মিনিট পর মাংস উল্টিয়ে আবার ৪০ মিনিট বেক করুন। নামিয়ে পরিবেশন করুন। চিকেন শিক কাবাব উপকরণ :মুরগির কিমা ২ কাপ, পেঁয়াজ মিহি কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, আদা-রসুন বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চিমটি, ময়দা ২ চা চামচ। প্রণালি :মুরগির মাংস ব্লেন্ডারে কিমা করে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। এবার ৩ ইঞ্চি লম্বা করে সসের মতো করে কাবাব তৈরি করুন। ফ্রাইপ্যানে তেল দিন অল্প করে। এবার কাবাবগুলো ভাজুন। তারপর বড় স্টিলের ছাকনিতে কাবাবগুলো ঢালুন। ছাকনিটি এবার চুলার আগুনের উপর ধরুন ২০ সেকেন্ড। এরপর প্লেটে ঢেলে পরিবেশন করুন।