নোটিশ বোর্ড

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ১৯:৩০
আড়ং দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এবার ঈদুল ফিতরের সাথে সাথে উদযাপন করছে তার ৩৫ বছরের পথচলার আনন্দ। পরিবারের সবার জন্যই আড়ং সবধরনের পোশাকের আয়োজন করেছে। এর পাশাপাশি থাকছে শাড়ি ও সালোয়ার-কামিজের সাথে মানানসই বাহারী গহনা এবং বিভিন্ন আকার ও ডিজাইনের আকষর্ণীয় লেদার ক্লাচ ও ঝোলা ব্যাগ। এবারে ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে আড়ং এনেছে ব্যতিক্রমী ডিজাইনের গোল্ড প্লেটেড সিলভার গহনা। টেক্স মার্ট-এ শিশুদের পোশাক ১ থেকে ১৩ বছরের শিশুদের জন্য কিডস কালেকশন সবধরনের পোশাকের একটি পরিপূর্ণ ব্র্যান্ড। এর আয়োজনে রয়েছে শার্ট, ফ্রক, স্কার্ট, বটম, টি-শার্ট ও পাঞ্জাবি; এই ভিন্ন ক্যাটাগরির প্রতিটি পোশাকেই রয়েছে ঐতিহ্যের ধারা, আধুনিক ডিজাইন স্টাইল ও প্যাটার্ন; ব্যবহার করা হয়েছে উন্নতমানের লেইস, গ্রাফিক্যাল এমব্রয়ডারি এবং ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট যা মনোরম ও দৃষ্টিনন্দন। আল-হাসান ডায়মন্ড এবারের ঈদ আয়োজনে দেশের অন্যতম ডায়মন্ড অ্যান্ড গোল্ড ব্র্যান্ড শপ আল-হাসান ডায়মন্ড গ্যালারি আয়োজন করেছে ‘গহনা কিনে ঈদের সাজ’ অফার। এখানে চাঁদ রাত পর্যন্ত যেকোনো ধরনের গহনা কিনলেই পাওয়া যাবে একটি গিফট্ ভাউচার। যার মাধ্যমে ওমেন্স ওয়ার্ল্ডে ঈদের প্রস্তুতি সেরে আসা যাবে। তা ছাড়া এখানে ঈদ উপলক্ষে সকল ডায়মন্ড পণ্যের উপর ৩০% পর্যন্ত ছাড় থাকছে। ড্রেসলাইন আসন্ন ঈদে ফ্যাশন হাউস ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে নতুন যে পোশাকটি নির্বাচন করেছে তার মধ্যে থাকছে পিওর নেটের উপর মিক্সড কাজ করা। পোশাকটির ওড়না নেটের আর সালোয়ার হচ্ছে সিল্কের। থ্রিপিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটে ড্রেসলাইনের নিজস্ব শো-রুমসহ দেশের বিভিন্ন আউটলেটে। ক্যাটস আই ফ্যাশন শব্দটির সাথে তারুণ্যের উচ্ছলতা জড়িয়ে আসে সব সময়। সেই ধারাবাহিকতায় নতুন কিছু নিয়ে এই ঈদে হাজির লাইফস্টাইল ব্র্যান্ড ক্যাটস আই। থিমভিত্তিক ফিউশন নিয়ে এবার থাকছে মেনজ ও ওমেন কালেকশন। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। এর পোশাকের ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য। পঙ্ক্তি পঙিক্ত ঈদ উপলক্ষে বাজারে এনেছে ৫০টি নতুন ডিজাইনের টি-শার্ট ও ২০টি ডিজাইনের পাঞ্জাবি। টি-শার্ট রয়েছে তিনটি ক্যাটাগরির—নরমাল টি-শার্ট, পি.কে. টি-শার্ট, ভি.পি.কে. টি-শার্ট। পঙিক্ত’র পোশাকের ডিজাইন করেছেন ভাষ্কর রাসা, ধ্রুব এষ, টোকন ঠাকুর, শতাব্দী জাহিদ, প্রজ্ঞা ও প্রমুখ। রূপকথা ফ্যাশন হাউস রূপকথা চমক লাগানো ঈদ আয়োজন করেছে। এ আয়োজনে রয়েছে ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ও ছোটদের জন্য টি-শার্ট। পাঞ্জাবিতে রয়েছে ৩৫ রকমের ডিজাইন। এ ছাড়া বাচ্চাদের জন্যও থাকছে টি-শার্ট ও ফতোয়ার বিশাল সমাহার। প্রাণ আপের দাম কমল আসন্ন ঈদ উপলক্ষে কোমল পানীয় প্রাণ আপের দাম কমল। প্রাণ আপ ৫০০ মিলিলিটার খুচরা মূল্য ২৮ টাকা থেকে কমিয়ে ২৫ টাকা এবং ১ লিটার এর খুচরা মূল্য ৫০ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অফার সারাদেশব্যাপী চলছে। ব্র্যাক চিকেন রমজান অফার এই রমজানে মাসব্যাপী চলছে ব্র্যাক চিকেনের ‘বাই অ্যান্ড ফ্লাই’ অফার। ব্র্যাক চিকেনের যেকোনো ফ্রোজেন প্যাক কিনলেই পাওয়া যাচ্ছে কমপিটিশন কুপন। কুপনে উল্লিখিত নম্বরটি মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে BC coupon no. টাইপ করে পাঠিয়ে দিতে হবে ৬৯৬৯ নম্বরে যেকোনো মোবাইল অপারেটর থেকে। ভবিষ্যত্ ড্রয়ের জন্য কুপনটি সংরক্ষণ করতে হবে। সৌভাগ্যবান বিজয়ীদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও রয়েছে প্রতি ২ প্যাকে রেসিপি বুকলেট ও ৩ প্যাকে রেসিপি বুকলেট + টিফিন বক্স ফ্রি! বাংলার মেলা ঈদ উপলক্ষে বাংলার মেলা সবার জন্য তৈরি করেছে নানা ডিজাইনের পোশাক। ঈদের সময়টায় গরম থাকায় পোশাকের ফেব্রিক ও রঙের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবারের পোশাকে কটনের ব্যবহার থাকছে বেশি। কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।