রমজান উপলক্ষে মান সম্মত ও বিশুদ্ধ খাদ্যদ্রব্য নিশ্চিত করতে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা সদরের আর্মড ব্যাটেলিয়ন পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে সদর বাজারে উৎপাদন ও মেয়াদের তারিখ বিহীন খোলা খাদ্য বিক্রির অভিযোগে জাকির স্টোরকে দুই হাজার টাকা, বিধান স্টোরকে দেড় হাজার টাকা, আরাফাত রাইস ভাণ্ডারকে দুই হাজার টাকা, সজল স্টোরকে দুই হাজার টাকা, কৌশিক স্টোরকে এক হাজার টাকা, লামিয়া মুদি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মেয়াদের তারিখ লেখা না থাকায় আরাফাত রাইস ভাণ্ডার থেকে ‘তীর’ সয়াবিন তেলের জার জব্দ করে তা ড্রেনে ফেলে দেওয়া হয়।
অপরদিকে দুপুরে নৌ বন্দর খ্যাত পয়সা বন্দরে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সেখানে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: ঘুষের টাকা ফেরত চাওয়ায় মাথা ফাটানোর অভিযোগ
অভিযান পরিচালনায় ছিলেন অধিদপ্তরের উপ-পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ সোয়াইব মিয়া। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) সদস্য মো. লুৎফুল হোসেন খান।
ইত্তেফাক/অনি
