উইন্ডোজ ফোন স্টোরে নিজস্ব শেলফ চালু করল গ্রামীণফোন

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:০৭
গ্রাহকদের অ্যাপ এবং গেম ডাউনলোড করার সুবিধার্থে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন স্টোরে নিজস্ব শেলফ চালু করল গ্রামীণফোন। গ্রাহকরা এখন সহজেই উইন্ডোজ ফোন স্টোরে ক্লিক করে গ্রামীনফোনের শেলফ ‘জিপি’স চয়েস’ থেকে অ্যাপ এবং গেম খুঁজে নিতে পারবে। গ্রামীণফোনের কর্পোরেট হেডকোয়ার্টারে এ সংক্রান্ত এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এন্টারপ্রাইজ অ্যান্ড পার্টনার গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আসিফ, নকিয়া ইমার্জিং এশিয়া লিমিটেডের মার্কেটিং লিড সৈয়দ মাহমুদুল হাসান এবং গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট হাসিবুল হক। এর আগে ২০১২ সালের আগস্ট মাসে টেলিনর এবং মাইক্রোসফট উইন্ডোজের ইকোসিস্টেম প্রসারের লক্ষ্যে এক বৈশ্বিক চুক্তি স্বাক্ষর করে। এই উদ্যোগ গ্রামীণফোনের গ্রাহকদের জন্য তাদের পছন্দনীয় অ্যাপ উইন্ডোজ ফোনে সার্চ এবং ডাউনলোড করার সেবা আরও সহজতর করবে।