নাগরপুরে ট্রাক থেকে গাছ মাথায় পড়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৭
সোমবার টাঙ্গাইলের নাগরপুরে একটি স’মিলের পাশে ট্রাক থেকে গাছ নামানোর সময় একটি গাছ মাথায় পড়ে স্কুলছাত্র হাবিবুর রহমান হাবিব (১৩) নিহত হয়েছে। নাগরপুরের রাওসাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাবিব সহবতপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়তো। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।