মো. ওয়াজেদ আলী
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী (৪৯) গত রবিবার জেলা শহরের কোর্ট মসজিদ এলাকায় নিজ কার্যালয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তার অকালমৃত্যুতে বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।
আজাহার উদ্দিন আহমেদ বাবু
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের শিল্পপতি আশরাফ উদ্দিন আহমেদের বড় ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদের বড় ভাই আজাহার উদ্দিন আহমেদ বাবু (৬৫) গত রবিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে মা-বাবা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মো. তছলিম উদ্দিন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের সমাজসেবক ও চট্টগ্রাম নগর বিএনপি’র নেতা মো. তছলিম উদ্দিন (৫৮) গত রবিবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না¬¬লিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রহিমা বেগম
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের মাতা মোছা. রহিমা বেগম (৭২) গতকাল বগুড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাইজদ্দিন সেখ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুরের সমাজসেবক তাইজদ্দিন সেখ ওরফে তাইজদ্দিন মাতুব্বর (৯৮) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
