নিঃসন্তান কিংবা মা-বাবা হারা হওয়া যে কতটা দুঃখের সেটা যার জীবনে ঘটেছে সেই বোঝে। আর এটা যদি কেউ ফিরে পায় তাহলে আনন্দের সীমা থাকে না। পাকিস্তানের একটি টিভি রিয়েলিটি শো সেই কাজটিই করলো। খবর ডেইলি মেইলের। আমাজান রমজান নামের ওই রিয়েলিটি শো তে উপস্থাপক আমির লিয়াকত দুইটি বাচ্চা দেন দুই নি:সন্তান দম্পতিকে। এই বাচ্চা দুইটির পৃথিবীতে কেউ নেই। তাদের রাস্তায় কুড়িয়ে পেয়েছে ছিপা ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি সংগঠন। আমির লিয়াকত যখন বাচ্চা দুইটিকে হাতের ওপর রেখে বলেন, এই ফুটফুটে বাচ্চাদের কেউ নেই পৃথিবীতে। আর তখন দর্শকরা ছিলেন নিশ্চুপ। কারো চোখে ছিল অশ্রু। দর্শকদের মধ্য থেকেই একজন বাচ্চাদের নেয়ার কথা জানায়। রিয়াজ-উদ-দিন এবং তার স্ত্রীর হাতে তুলে দেয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে রিয়াজ-উদ-দীনের স্ত্রী বলেন, এটা রমজানের উপহার। রিয়াজ-উদ-দীন বলেন, অনেকেই আমাকে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলেন। কিন্তু আমি ধৈর্যধারণ করেছি।
