মানুষের মতো পশু-পাখিও যে অকৃতজ্ঞ হতে পারে তার প্রমাণ রাখলো ব্রিটেনের একটি তোতাপাখি। বিপদ থেকে উদ্ধার করার পর সেই উদ্ধারকর্মীর ওপরই আক্রমণ করলো পাখিটি। খবর এনডিটিভি’র।
ব্রিটেনের পশ্চিম ইয়র্কসের গুইসিলির রাস্তার মাঝখানে একটি তোতাপাখি দেখতে পায় দয়ালু এক ব্যক্তি। তিনি তোতাপাখিটিকে উদ্ধার করতে যান। আর তোতাপাখি উল্টো তাকে গালিগালাজ করে। এরপরও ওই উদ্ধারকর্মী তোতাপাখিটিকে গাড়ির ভেতরে নিয়ে যান। আর তখন তোতাপাখিটি তাকে উপর্যুপরি তার নখ দিয়ে আঁচড় দেয়। এরপর তিনি পাখিটিকে কাছের একটি পশু হাসপাতালে নিয়ে যান। পশু চিকিত্সক হেলি থমসন বলেন, পাখিটি খুবই বদমেজাজি প্রকৃতির। এটি আফ্রিকান।
