লক্ষ্মীপুরে রামগতিতে মো. সোহেল (১৩) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে মো. হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ রবিবার রাতে গ্রেফতার করেছে । লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলামের আদালতে হাজির করে গতকাল সোমবার পুলিশ ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করিয়েছে। এর আগে রবিবার অপহরণের ঘটনায় সোহেলের পিতা বাদি হয়ে থানা মামলা দায়ের করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় চর আলেকজান্ডার ইউনিয়নের চর সেবাজ এলাকায় মেঘনা নদীর নির্জন পাড়ে মানিকপুর গ্রামের মো. মন্তাজ উদ্দিনের ছেলে মো. সোহেলকে অপহরণ করে হত্যা করা হয়।
