৩১ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১৬ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ১ ও ৪। শুভবার: রবিবার । শুভরত্ন: চুনী ।
প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিদৃপ্ত ও মৌলিক চিন্তাধারার অধিকারী। ব্যক্তি স্বাধীনতা আপনার সবচেয়ে প্রিয়। নিয়ম-শৃংখলা ও গতানুগতিকতার প্রতি রয়েছে আপনার অনীহা। আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে আপনার। আপনি কিছুটা বেপরোয়া ও সেন্টিমেন্টাল। ঝুঁকি নিতে ভয় পান না। মেজাজ অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল ও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অতীন্দ্রিয়বাদী হেলেনা ব্লাভটস্কি, কথাশিল্পী প্রেমচাঁদ, চিত্রশিল্পী এরিক হ্যাসল, অর্থনীতিবিদ মিল্টন ফ্রাইডম্যান, আবুল কাসেম ফজলুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। প্রতিযোগিতার ভেতর দিয়ে আজ আপনাকে এগুতে হবে। কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ শরীর ভালো নাও যেতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিস্থিতি এড়িয়ে চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে অহেতুক কোনো সমস্যার উদ্ভব হতে পারে। অন্যের ব্যাপারে কৌতূহল দেখানো ঠিক হবে না। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। মন ভালো থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পারিবারিক অশান্তির জন্য বিব্রতবোধ করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো ভুল তথ্যের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায় নতুন কোনো সুযোগ আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন। প্রতিভা বিকাশে পরিবেশ আজ আপনার সহায়ক হবে। সামাজিক কাজকর্মে সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পেশাজীবীদের ব্যবসায়িক সাফল্য আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আগুন থেকে সতর্ক থাকলে ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বেসরকারি চাকরিতে কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। কোনো ধরনের দলাদলিতে জড়ানো ঠিক হবে না। বিশ্বস্ত কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দাঁতে কোনো সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। তবে আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রাপ্তি বিলম্বিত হওয়ার আশংকা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হতে পারে। অনাদায়ী অর্থ হাতে আসার ফলে আর্থিক দুশ্চিন্তা কিছুটা কমবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ফলে মানসিক প্রশান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিশেষ কোনো সুযোগ লাভ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আশা করতে পারেন ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের ব্যথা-বেদনায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। চাকরিস্থলে কর্মপরিবেশ ভালো থাকবে। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজকর্ম এগিয়ে নিতে পারবেন। নতুন বাণিজ্যিক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। অকারণ ব্যস্ততা পরিহার করতে পারলে ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
