২০১৪ সালের ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড (আইএসআইএফ), এশিয়ার বার্ষিক অনুদানের জন্য প্রকল্প আহবান করা হয়েছে। আগামী ৯ আগস্ট ২০১৩ পর্যন্ত অনুদানের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। মূলত এশিয়া প্যাসেফিক অঞ্চলভিত্তিক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠান এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। ব্যক্তিগতভাবে কোনো আবেদন করা যাবে না এবং অনলাইনে প্রদত্ত আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। ইমেইলে প্রাপ্ত আবেদনও বিবেচনা করা হবে না। আইএসআইএফ, এশিয়ার কমিউনিটি অ্যাওয়ার্ডস অ্যান্ড গ্র্যান্টস স্পেশালিস্ট সিলভিয়া কাইয়ানা জানান, আবেদনকৃত প্রকল্প ৩ থেকে ১২ মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য হতে হবে। মোট চারটি ক্যাটাগরিতে এ অনুদান প্রদান করা হয়—ইনোভেশন অন এক্সেস প্রভিশন, ইনোভেশন অন লার্নিং অ্যান্ড লোকালাইজেশন, কোড ফর দ্য কমন গুড এবং রাইটস (অধিকার)। অনুদান সম্পর্কে বিস্তারিত জানা যাবে isif.asia/grant ওয়েবসাইটে। উল্লেখ্য, অনুদান ছাড়াও প্রতিবছর এ অঞ্চলের ৫টি প্রকল্পকে আইএসআইএফ এশিয়ার বার্ষিক পুরস্কার প্রদান করা হয়।
