খুশি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৩
ঐ দেখা যায় ঈদের চাঁদ আসছে তেড়ে মেঘের হাত চাঁদটা যেন মিষ্টি ভাত একটু পরেই নামবে রাত। তাতে কি আর মজা থামে ব্যস্ত কাজে সবাই ঘামে। মামার বাড়ি যাবি কে কে? নিতল আবার বসলো বেঁকে। নিবিড় ছিলো ঘরের কোণে কী সব আলাপ করছে ফোনে চলছে কথা আপন মনে স্বপ্ন দিয়ে স্বপ্ন বোনে। এমন করেই আমরা পুষি ঈদের খুশি ঈদের খুশি।