দুঃখ ভোলায়

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৪
সবার মনে খুশির জোয়ার এলো সবার ঈদ চাঁদ রাতে কেউ যায় না শুতে হয় না কারো নিদ। একটি দিনে সবাই সুখি রয়না কারো খেদ; যায় ঘুচে সব গরিব-ধনীর মধ্যে ভেদাভেদ। দুঃখ ব্যথা ভুলিয়ে দিতে সুখের পরশ বুলিয়ে দিতে আঁধার ঘরে ছড়িয়ে আলো আসে ঈদের ভোর, হিংসে ভুলে সবাই এদিন বাঁধেন প্রীতির ডোর।