খুকির জামাটা হয়নিতো কেনা খোকার জুতোটা বাকি
এই কিনি কিনি পরে দেবো বলে আর কত দেবো ফাঁকি?
সামান্য আয় যেটা হাতে পায় অভাবের দিন কাটে না
আমাদের ঘরে কত ডাকি তারে সুখ পাখি তাও হাঁটে না।
তবুও ঈদের খুশির মালাটা পেতে করি কত চেষ্টা
ঈদের খুশিতে ঝলমলে হোক আমাদের দুঃখি দেশটা।