দূর আকাশে সিঁদুর রাঙা মেঘের ফাঁকে হেসে চাঁদ উঠেছে কালকে ঈদের, তিরিশ রোজার শেষে। ঈদ এলো তাই উঠলো সবার খুশিতে মন দুলে গাইল পাখি পাতার ভেতর সুরের লহর তুলে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে ঘুচলো মনের কালো তাইতো দুঃখের মেঘ সরিয়ে ঝরছে সুখের আলো।