আকাশ প্রাণে উঠলো চাঁদ আজকে মনে হাসি, খুশির পুলক ছড়িয়ে দেবে দুঃখ-ব্যথা নাশি। ঈদ এলো, খুশির দিনে পাড়ায়-পাড়ায় ধুম, ঈদ আনন্দে সাড়া দিয়ে নেইকো কারো ঘুম। ছোট-বড় সবাই আজ করবো কোলাকুলি, খুশির দিনে সবাই মিলে খাবো পিঠাপুলি।