খুশির জোয়ার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৮:৪৫
ঈদ এসেছে ঈদ এসেছে ভাঙছে খুশির বাঁধ ধনী-গরীব এক কাতারে মিলবে সবার কাঁধ জর্দা-পোলাও গোস্ত সেমাই হরেক রকম রান্না খাবে সবাই দুখি গরীব মুছবে চোখের কান্না। প্রতি বছর এই দিনেতে উধাও বিভেদ যতো- সব মানুষে এক হূদয়ে জ্বালায় প্রদীপ কতো। ঈদ এসেছে ঈদ এসেছে খুশির জোয়ার আজ- বুক মেলাবো সুখ বিলাবো এই তো সবার কাজ।