ঈদ এসেছে সাম্যের গান, প্রবল হাসির ধারা মিষ্টি মধুর গন্ধে বিভোর বাতাস পাগল পারা। মন-টলমল বুকের ভিতর উথাল-পাতাল ঢেউ ছোট-বড় নেই ভেদাভেদ, পর নয় আজ কেউ। নীল আকাশের ধবল মেখে হাসছে যে আজ তারা মুক্তো করে সেই হাসিতে দিচ্ছে হূদয় নাড়া।