সেসব দিন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৯:২০
বছর ঘুরে নতুন করে ঈদটা যখন আসে ছেলেবেলার রঙমাখা দিন চোখের তারায় ভাসে পিংকু রাজু, আমির, বিপুল, বন্ধুরা সব মিলে সন্ধেবেলা ছুটে যেতাম কাজল ডাঙার বিলে। ঈদের বাঁকা চাঁদকে দেখে হতাম খুশি কি যে সে সব কথা পড়লে মনে দু’চোখ আসে ভিজে মনের ভেতর ফুটতো গোলাপ উড়তো খুশির টিয়ে হাত রাঙিয়ে দিতো আপু মেন্দি পাতা দিয়ে। সে সব দিনের কথা কি যায় খুব সহজে ভোলা আছে সেসব বুকের ভেতর যত্ন করে তোলা।