প্রকাশ : ৩০ জুলাই ২০১৩, ১৯:২১আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৯:২১
ঈদের খবর নিয়ে এলো
চিকন হাসির চাঁদ
ঈদের নামাজ পড়বে সবাই
কাঁধ মিলিয়ে কাঁধ।
নতুন পোশাক নতুন খুশি
নতুন মুখে হাসি
নতুন টাকার মতোই সবাই
ঈদকে ভালোবাসি।
ঈদগাঁ মাঠে ছুটছে মানুষ
সঙ্গে নতুন মন
ঈদের মতোই কাটতো যদি
সারাটা জীবন।