বাঁশি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ১৯:২২
উঠলো বেজে ঈদের বাঁশি আয়রে ছুটে আয়, ঈদ এসেছে, ্ঈদ এসেছে, আলতা মাখা পায়। ঈদ এসেছে ঈদ এসেছে পড়ল খুশির ধুম, খোকা খুকুর চোখের পাতায় নেইকো কারো ঘুম। উঠলো বেজে ঈদের বাঁশি আসবে ছোট মামা, মামা এসে কিনে দিবে লাল টুকটুকে জামা। উঠলো বেজে ঈদের বাঁশি ছন্দ এবং গানে, ঈদের হাসি ঈদের খুশি ছড়ায় প্রাণে প্রাণে।