শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাশরাফি

আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৩৫

 

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে  অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সঙ্গে ছিলেন ১২ সদস্যর একটি প্রতিনিধি দল। পুরো ক্যাস্পাস ঘুরে মাশরাফি বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। দেশে যতগুলি বেরসকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিখ্যাত পন্ডিত ব্যাক্তি অতীশ দীপঙ্করের নামে নামকরণ হওয়ার কারণেই হয়ত শিক্ষার দিকে সবার চেয়ে এগিয়ে আছে এই বিশ্ববিদ্যায়ল। আর এ কারণেই অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতার হার অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে ও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহন ও সফলতা প্রশংসার দাবিদার। সবশেষ এ বছর নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত তারই একটি প্রমাণ।  

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের সফলতা চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় রোবো-কার্নিভাল ২০১৯-এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রজেক্ট শো বিভাগে প্রথম রানার-আপ পুরষ্কার অর্জন করেছে। এ প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি প্রকল্প অংশ নেয়।

এর আগেও রোবো-কার্নিভাল ২০১৭-তে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দ্বিতীয় রানার-আপ পুরস্কার গ্রহন করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের দক্ষতা প্রমান করে শিক্ষার্থীরা। এছাড়াও ইসন্যান্স ২০১৭-তেও প্রজেক্ট শো-কেসিং করে। বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭-তে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টপ টেন প্রজেক্টের মধ্যে ষষ্ঠ র্যাঙ্কড অর্জন করেন। পাশাপাশি মাইক্রোসফট ক্যামপাস অ্যাম্ব্যাসেডর হিসেবে নমিনেটেড হয় এই বিভাগের শিক্ষার্থীরা।    

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘Budget Analysis of FY 2017-18’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বনানী সিটি ক্যাম্পাস অডিটরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST) কর্তৃক ‘A Seminar on higher studz Abroad’ র্শীষক সেমিনারের। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘কিভাবে বৃত্তিসহ উচ্চ শিক্ষা অর্জন করা যায়’ বিশেষ করে নর্থ আমেরিকার দেশসমূহে। শিক্ষার্থীদের জন্য পিএইডি অ্যাডমিশন-এর পূর্ণাঙ্গ দিক-নির্দেশনাও দেয়া হয়েছিল উক্ত সেমিনারে।