এইচএসসির পর এভিয়েশনে ক্যারিয়ার

আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৩৬

শিক্ষা জীবনে চাকরির পেছনে ঘুরে চরাই-উত্রাই পার করে অনেকেই হতাশ হয়ে পড়েন। আবার অনেকে লেখাপড়া শেষ না হতেই চাকরির অফার পেতে শুরম্ন করেন। পার্থক্য শুধু সঠিক বিষয় নিয়ে লেখাপড়া করার সিদ্ধান্ত্মে। কারণ প্রতিনিয়ত কর্মক্ষেত্রের ধরণ বদলাচ্ছে একইসাথে শিক্ষা ড়্গেত্রেও আসছে নতুনত্ব। আকাশপথ বা এভিয়েশন এমনই একটি সেক্টর যেখানে কর্মই প্রার্থীকে খোঁজে। আজ লন্ডন তো কাল সিডনি আর পরশু লসএঞ্জেলেস। এমনি ক্যারিয়ার এভিয়েশনে। তাই যারা এইচএসসির পর আকাশ ছোঁয়ার স্বপ্ন আঁকেন তাদের জন্য সুখবর হলো, এই প্রথম বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্যাল এবং এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। এইচএসসি পরীক্ষায় ব্যাবসায় শিড়্গা, মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে সফলভাবে পাশ করা শিক্ষার্থীরা সরকার অনুমোদিত বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তির জন্য আবেদন করে সরাসরি ভর্তি হতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা সরকার অনুমোদিত বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে ভর্তির জন্য আবেদন করে ভর্তি হতে পারবেন।

ভর্তির যোগ্যতা: বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং-এ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর ৩.০০ জিপিএ থাকতে হবে।  তবে আগ্রহী প্রার্থীর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে  যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। আর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্টে এইচএসসিতে বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক বিভাগ পাশ করা শিক্ষার্থীর আবেদন করতে ৩.০০ জিপিএ থাকতে হবে। বিস্তারিত ০১৯২৬৯৬৩৬৫৩ এই নম্বরে কল করে জানা যাবে। সুবিধাসমূহ: লাইভ বিমানে হাতে-কলমে প্রশিক্ষণ। জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ইন্টার্ণশিপ এর সুযোগ।

খরচ: বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট পড়তে চার বছরে খরচ হবে ৪,৩০,৫০০/- টাকা। আর বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং পড়তে চার বছরে মোট খরচ লাগবে ৭,১০,৫০০/- টাকা। আটটি সেমিস্টারে মোট চার বছর মেয়াদি এই কোর্সে ভর্তির শেষ তারিখ আগামী ৩১ জুলাই।