ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সোমবার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান ও গোপালদী পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ হালিম শিকদারের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার একেএম সামসুদ্দিন আজাদ চৌধুরী। শপথ গ্রহণের পর পর আওয়ামী লীগের বিদ্রোহী ও জাতীয় পাটি সমর্থিত গোপালদী পৌর মেয়র আঃ হালিম শিকদারকে সংবর্ধনা প্রদান করেন জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির নেতা ্এম আলাউদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ হান্নান ও যুব সংহতির নেতা আলম প্রমুখ। এদিন আড়াইহাজার পৌরসভার ৩ জন সংরক্ষিত সদস্য ও ৯জন সাধারণ সদস্য এবং গোপালদী পৌরসভার ৩ জন সংরক্ষিত ও ৯জন সাধারণ সদস্যও শপথ গ্রহণ করেন।
