ভোলায় প্লাবিত ৫ ইউনিয়নে সরকারি ত্রাণ পৌঁছেনি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৭
বর্ষা ও জোয়ারের পানিতে ভোলা সদরের ধনিয়া, কাচিয়া, বাপ্তা, পূর্ব ইলিশা ও রাজাপুরসহ পাঁচ ইউনিয়নের প্রায় সত্তর হাজার মানুষ গৃহছাড়া হলেও সেখানে আট দিনেও সরকারি ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কাচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব জানান, পাঁচ ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে দুইশত মেট্রিকটন চাল ও চৌত্রিশ লক্ষ টাকা চাওয়া হয়েছে। টিএনও কামরুল আরিফ ত্রাণের পরিমাণ উল্লেখ না করে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই বণ্টনের কাজ শুরু হবে।