মহিলা অঙ্গন প্রতিবেদক
বারডেম নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। ‘এ ভয়েস টু লিড- হেল্থ ফর অল’ স্লোগানে সম্প্রতি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম নার্সিং কলেজে নার্সেস দিবস পালন করা হয়। এতে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ও চেয়ারম্যান, গভর্নিংবডি, বারডেম নার্সিং কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে হাসপাতালের কিছু ওয়ার্ড ও কেবিনের গেইট ফুল, বেলুন, নেট ও পোস্টার দিয়ে সাজানো হয়। ওয়ার্ড ও কেবিনের রোগীদেরও দিবস উপলক্ষে হাসপাতালের নার্স ও কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান ও বিশেষ সেবা প্রদান করেন। এছাড়াও পুরো দিনব্যাপী হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপসহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করা হয়।
