ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) নয়াবাজার শাখায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গত সোমবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়াহিভত্তিক আর্থিক লেনদেন ও ক্যাশ ওয়াকফ্ শীর্ষক আলোচনা সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের ক্রমবিকাশ, শ্রেষ্ঠত্ব ও ইসলামী বিনিয়োগ পদ্ধতিসমূহের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটির নয়াবাজার শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গ্রাহক, সাংবাদিক, আলেম, ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গসহ শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
