রাজধানীর তালতলা সরকারি স্কুল এন্ড মহিলা কলেজে গত শনিবার বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি ঢাকার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হেলাল উদ্দিন। ঐক্যবদ্ধ শক্তিই উন্নয়নের অগ্রগতির সোপান, প্রধান অতিথির ভাষণে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন, ঐক্যবদ্ধ শক্তিই উন্নয়নের অগ্রগতির সোপান।
আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি ফেরদৌসী রহমান কুসুম, বৃহত্তর ময়মনসিংহ সমিতির মহাসচিব জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মুকুল, তালতলা সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
