খাগড়াছড়িতে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:২৩
জেলার সদর উপজেলার ঝরনা টিলা পর্যটন এলাকার দুইটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আলুটিলা পৌর বাগার এলাকা থেকে অজ্ঞাত এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈনুদ্দীন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঝরনা টিলা এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্বার করে। লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দুইটি ঘটনাতেই থানায় মামলা হয়েছে।