খোদেজা বেগম
দৈনিক ভোরের ডাকের নাগেশ্বরী প্রতিনিধি রফিকুল ইসলামের মা খোদেজা বেগম (৮৬) বার্ধক্যজনিত কারণে গত সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ তসলিম উদ্দিন
চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন (৫৯) গত সোমবার স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি শামসুল আলম প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।
