ডাকাতের মমত্ববোধ

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৩
সন্তানের প্রতি ভালোবাসা নেই এমন মানুষ পৃথিবীতে বিরল। তা সে চোর কিংবা ডাকাত যেই হোক না কেন। আর এর প্রমাণ দেখালো ইন্দোনেশিয়ার এক ডাকাত। খবর মেট্রোর। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ২০ মাইল দূরে ত্যাঙ্গার্যাঙের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন কোজেক মিস্তা এবং চার সঙ্গী। এ সময় তাদের সঙ্গে তলোয়ার, বন্দুক এবং ছুরি ছিল। তারা পরিবারের সকলকে বেঁধে ফেলে। এরপর হঠাত্ করে বাড়ির মালিক লিউয়ার শিশু সন্তান জেগে ওঠে। তখনই বিপত্তি দেখা দেয়। আর তখন মিস্তার মধ্যে মমত্মবোধ জেগে উঠেলো। মিস্তা জানায়, ওর মতো আমারও একটা বাচ্চা আছে। তাই আমি ওর কান্না সহ্য করতে পারিনি। লিউয়াকে জিজ্ঞাসা করা হলো কি করলে শিশু কান্না থামাবে। তিনি জানালেন দুধ খাওয়াতে হবে। মিস্তা ঘরে রাখা শিশুটিকে দুধ খাওয়ালো এবং অতঃপর বাচ্চার কান্না থামলো। এরপর তারা অনেক মালামাল নিয়ে পালালো। কিন্তু বিধিবাম। তারা ধরা পড়ে যায় পুলিশের হাতে।