সার্ক শুভেচ্ছা দূত রুনা লায়লা ভারত সফরে যাচ্ছেন

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:৪৪
সার্কের শুভেচ্ছা দূত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা আগামী ১ ও ২ আগস্ট ভারত সফর করবেন। এইচআইভি ও এইডস বিষয়ে সার্ক দূত হিসেবে এই প্রথম তিনি শুভেচ্ছা সফরে বের হচ্ছেন। সফরকালে তিনি নয়াদিল্লীতে ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সঙ্গীত শিল্পী ও জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে এইডস নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। এছাড়া এইডস চিকিত্সা ও নিরাময় কেন্দ্র পরিদর্শন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ভারতের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন রুনা লায়লা। উল্লেখ্য, ২০১৩ ও ২০১৪ সালের জন্য সার্ক শুভেচ্ছা দূত মনোনীত হন রুনা লায়লা। ভারতের অজয় দেবগান ও পাকিস্তানের শারমিন ওবায়েদ চিনয় সার্ক শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন।