গতকাল মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলা এনজিও অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোওয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, উপজেলা এনজিও অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী আলমগীর হোসেন প্রমুখ। দোওয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, ওসি মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা প্রকৌশলী আব্দুল মন্নান, কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো. সোহরাব হোসেন, সমাজসেবা অফিসার মো. মিজান সালাহ উদ্দিন, মহিলাবিষয়ক অফিসার জাহানারা পারভিন, নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা এনজিও অ্যাসোসিয়েশনের সহ-সমন্বয়কারী মো. লোকমান হোসেন, সদস্য সচিব কাজী আতাহার আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সকল এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকগণ।
এ ছাড়া ভাণ্ডারিয়ায় ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকদের সম্মানে ব্যাংক মিলনায়তনে আলোচনা, সভা ইফতার মাহফিল ও দোওয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ভাণ্ডারিয়া শাখা ব্যবস্থাপক আবু সালেহ আবদুল আল মুহিতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামজিদ হোসেন মিয়া, মাওলানা বশিরুল ইসলাম, আব্দুল মাননান, গ্রাহক ও ব্যবসায়ী মাওলানা ইদ্রিস তালুকদার এবং আনিচুর রহমান। দোওয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গনি। আল আরাফা ব্যাংক ও এস এন্ড কে ইলেকট্রনিক্স-এর উদ্যোগে পৃথক আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং দোওয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
