১ আগষ্ট ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৭ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি। আপনার শুভসংখ্যা: ১। শুভবার: রবিবার । শুভরত্ন: রুবী ।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি মেধাবী, কর্মঠ ও কর্তব্যপরায়ন, দ্রুত চিন্তা করতে পারেন। আপনি উচ্চাভিলাষী, পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়, ওয়াদা সচেতন। আপনি হাস্যোজ্জ্বল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার ইনটুইশনপ্রখর। দৃষ্টিভঙ্গিতে মৌলিকত্ব আছে। আপনার পছন্দ অপছন্দ তীব্র। সহজেই রেগে যান। আবার সহজেই ঠান্ডা হন। চাটুকারিতায় ভুলে না গেলে জীবনে আপনার বড় কিছু করার সম্ভাবনা আছে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শিক্ষাবিদ নাজমুল করীম, মীনা কুমারী, কবি মোহন রায়হান, দেবু ভট্টাচার্য, ফুটবলার চুন্নু, অরুণা বিশ্বাস, এম আবদুল কাদের।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শিল্পী-সাহিত্যকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে, খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারো পরামর্শে কোনো কিছু না করলেই ভালো করবেন। নিজের বুদ্ধির উপর অধিকতর গুরুত্ব দিন। আর্থিকদিক ভালো যেতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিকদিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। কোনো বন্ধুর সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশি থাকবে। তবে সব কাজ শেষ করা নাও হতে পারে। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আর্থিক সমস্যা অব্যাহত থাকতে পারে। প্রাপ্তি বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ের জন্য তাগাদা দিন। প্রণয় সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য ক্লান্তিবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উত্তর-পূর্ব দিকে যাত্রা শুভ ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় সর্তক্য থাকার চেষ্টা করলে ভাল করবেন। চাকরির ইন্টারভিউতে একটু চেষ্টা করলেই ভালো করার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। তবে সেই প্রতিযোগিতার জন্য আপনার খুব একটা অসুবিধা হবে না। অতিরিক্ত উদারতার জন্য অর্থ নষ্ট হতে পারে। কেউ আজ আপনার উদরতার সুযোগ নিতে পারে। তথাপি কাজের সাফল্যের জন্য আনন্দবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উপকৃত হবেন। নিজের দক্ষতার উপর আস্থা রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভাল করবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় না জড়ালেই ভালো করবেন। ঘনিষ্ঠ কারো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আপনার আগ্রহ থাকলে উপার্জনের বিভিন্নমুখী সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য পরিবার-পরিজনদের সময় দিতে পারবেন না। ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
