স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা স্যাটেলাইট সিরিজের এল৪০-ভিজিএ মডেলের গ্রাফিক্স ল্যাপটপ। ইন্টেল কোরআই৫ প্রসেসরসহ এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪” এলইডি ডিসপ্লে, ২ জিবি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড প্রভৃতি। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে বিল্ট-ইন অনকিয় স্পিকার ও পানিরোধক কিপ্যাড। এতে হাই রেজ্যুলেশন গ্রাফিক্সের কাজসহ এইচডি গেমও খেলা যায়। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৫৭,০০০ টাকা। ফোন :০১৭৫৫৬০৬৩১৯।
