মানিকগঞ্জজেলায় ঘিওর-দৌলতপুর- শিবালয় নিয়ে আসন-১ ঘঠিত। এই আসনটি নদী প্রবাহিত এলাকা বলে প্রতি বত্সর নদী ভাঙ্গনের কবলে পরছে রাস্তাঘাট, স্কুল কলেজ ও চিকিত্সা কেন্দ্র। আর তাই বিভিন্ন রকমের জনপ্রতিনিধিরা যে আশ্বাশের বাণী শুনিয়ে যাচ্ছে তা কোনদিনই প্রতিফলিত না হওয়ায় মানিকগঞ্জ জেলা বি.এন.পির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক তোজা, বলেন যদি এলাকার জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধি হতে পারেন তাহলে এলাকার আর্থসামাজিক নানাবিধ উন্নয়ন সাধণ করবেন। নদী ভাঙ্গা মানুষ চেয়ে থাকে কখন চর জাগবে, কখন নদীর কোল পাব, এ যেন হঠাত্ হাতে চাঁদ পাওয়ার মত অবস্থা। অবিশ্বাস্য হলেও প্রতিটি মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বেঁচে আছে।
ঘিওর-দৌলতপুর-শিবালয়ের প্রতিটি মানুষ। এই দুঃখ দুর্দশা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য জেগে উঠেছে গনমানুষের ডাক, ঘিওর-দৌলতপুর-শিবালয়ের উন্নয়নের জন্য। শিক্ষা, সংস্কৃতি, চিকিত্সা, যাতায়াত, নানাবিধ উন্নয়নের জন্য যার আশা আকাঙ্খা শুধুই গনমানুষের উন্নয়ন আর উন্নয়ন সাধন।
