নানা সময়ে খেলার মাঠে কোনো উদ্বোধনী অনুষ্ঠানে বা রাষ্ট্রীয় কোনো দিবসে মানুষের সহায়তায় তৈরি মোজাইক চিত্রকর্ম হয়তো আমরা অনেকেই দেখেছি। সাধারণত একটি বড় চিত্রকর্মকে অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে তা একেকজন মানুষের সহায়তায় সম্মিলিতভাবে উপস্থাপন করাই হয় এ ধরনের মোজাইক চিত্রকর্মের কাজ। আর এভাবে মানুষের সহায়তায় সবচেয়ে বড় চিত্রকর্মটি ফুটিয়ে তোলার রেকর্ডটিই কিছুদিন আগে নিজেদের করে নেয় সুইজারল্যান্ডভিত্তিক পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান লগিন বিরাফসবিল্ডাং। সুইস স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিষ্ঠানটির এক আয়োজনে সবমিলিয়ে ১,৫৬৮ জন অংশগ্রহণকারীর প্রচেষ্টায় যে মোজাইক চিত্রকর্মটি ফুটিয়ে তোলা হয় সেটিই এ যাবতকালে এ ধরনের সবচেয়ে বড় মোজাইক চিত্রকর্মের স্বীকৃতি লাভ করেছে।
