রঙ্গরস

আপডেট : ১৪ মে ২০১৯, ১৯:৫৪

 

বিদেশ থেকে স্বামী ফোন করেছেন স্ত্রীকে। কিন্তু বাড়িতে এত হট্টগোল হচ্ছে যে ফোনে কথা কিছুই শোনা যাচ্ছে না। এক পর্যায়ে স্বামী বিরক্ত হয়ে ব্যাপার কী জানতে চাইলেন। স্ত্রীও গলায় যথেষ্ট বিরক্তি ফুটিয়ে জানাল—আর বোলো না, তিন দিন হলো তোমার আত্মীয়স্বজনরা এসে বাড়ি বোঝাই করে আনন্দ-ফুর্তি করছে।

: তাই নাকি? কে কে এসেছে?

: ইয়ে...তোমার শ্বশুর-শাশুড়ি, শালা-শালী আর ওদের পরিবার।

 

আচ্ছা অজ্ঞান হবার বেলায় কি পুরুষ-নারীর একই রকম লক্ষণ দেখা যায়?

: না, জ্ঞান হারাবার সময় পুরুষের হূত্স্পন্দন কমে আসে আর নারীর কমে মুখের বুলি।