কালকিনি সদরের মজিদবাড়ি গ্রামের এমদাত মোল্লার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রী লিলি বেগমকে তালাক দিয়েছেন। এরপরও সে স্ত্রীর পরিবারের লোকজনকে ডাকাতি ও ছিনতাইসহ ৩টি মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। লিলি বেগমকে হুমকি দেয়ায় সে গত ১৯ জুলাই এমদাত মোল্লার বিরুদ্ধে কালকিনি থানায় সাধারণ ডায়েরী (নং ৭৪১) করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক সাধারণ ডায়েরী করা হয়েছে।
