আসন্ন হজ্ব উপলক্ষে হজ্ব যাত্রীদের চিকিত্সা সেবায় অ্যালোপ্যাথিক মেডিক্যাল টিমের পাশাপাশি হোমিও মেডিক্যাল টিম প্রেরণ অপরিহার্য। কেননা হজ্ব যাত্রীদের অনেকেই বিভিন্ন রোগে-শোকে হোমিও চিকিত্সা গ্রহণে অভ্যস্ত। হোমিও চিকিত্সা সরকার স্বীকৃত ও জাতীয় স্বাস্থ্যের অন্তর্ভুক্ত, এমনকি বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক অলটারনেটিভ চিকিত্সা হিসাবেও স্বীকৃত। পত্রিকায় দেখতে পেলাম, চলতি বছর প্রায় ১ লাখ ৩৭ হাজার হজ্বযাত্রী হজ্ব পালন করার সরকারি অনুমতি পাবে। চাঁদ দেখা সাপেক্ষে খুব সম্ভব আগামী অক্টোবরের দিকে হজ্ব অনুষ্ঠিত হবে। তাই হাজী সাহেবদের চিকিত্সা সেবায় হোমিও মেডিক্যাল টিম প্রেরণের বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
ডা. এম এ হাসেম,
লাকসাম, কুমিল্লা
