রাঙ্গামাটি থেকে অপহূত ৩৪ পাহাড়ির মুক্তিলাভ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫০
রাঙ্গামাটির লংগদুতে অপহরণের ৫ মাস পর ৪৯ জন পাহাড়ির মধ্যে ৩৪ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক সচিব চাকমা অপহূতদের মুক্তি পাওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার সন্ধ্যায় এদের মুক্তি দেয়া হয়েছে বলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে। মুক্তিপ্রাপ্ত সকলেই জনসংহতি সমিতির সমর্থক। এদের মধ্যে ১৫ জন বাঘাইছড়ি উপজেলার এবং ১৯ জন হচ্ছে লংগদুর বাসিন্দা। সচিব চাকমা জানান, তাদের আরও ১৫ জন অপহরণকারীদের হাতে বন্দি রয়েছেন। তারাও মুক্তি পাবেন বলে তারা আশা করছেন। রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরে যাওয়ার গত ১৬ ফেব্রুয়ারী অস্ত্রের মুখে ৬২ জন নেতাকর্মী ও সমর্থককে অপহরণ করা হয়। এদের মধ্যে প্রথম দফায় ১০ জন শিশু ও মহিলাকে দ্বিতীয় দফায় ৩ জনকে এবং তৃতীয় দফায় ৩৪ জনকে মুক্তি দেয় অপহরণকারীরা।