আশুলিয়ায় সেতুর নিচে যুবকের লাশ

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫১
আশুলিয়ার শিমুলিয়ায় অজ্ঞাত এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শিমুলিয়ার একটি সেতুর নিচ থেকে ওই যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।