দিনাজপুরের জামায়াতের আমীর গ্রেফতার

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২১:৫১
জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সাদা পোশাকে গত মঙ্গলবার জেলার বিরামপুর রেল ঘুন্টির কাছ থেকে তাকে গ্রেফতার করে। বিস্ফোরক ও পুলিশের ওপর হামলা মামলার আসামি হিসেবে তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এছাড়া তার নেতৃত্বে মসজিদে সরকার বিরোধী প্রচারণার কথা জানিয়েছেন বিরামপুর থানার ওসি নাসিরউদ্দীন মন্ডল। পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলাম গ্রামের বাড়ি হাকিমপুর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে দলীয় কর্মীসহ নবাবগঞ্জ যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।