২ হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আগামী ০১-০২ নভেম্বর ২০১৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে ‘উদ্যোক্তা এবং উদ্ভাবনী প্রদর্শনী- ২০১৩। এরই অংশ হিসাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তৃতা দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিন ইউ সরকার, উপ উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দিন ও সিপিডিএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. খসরু মিয়া। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান এই প্রদর্শনী সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা দেয়া ছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।-প্রেস বিজ্ঞপ্তি
