ডি এ গনি
অভিনেতা ডিএ তায়েবের পিতা ডিএ গনির ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ৩নং নিউ বেইলিরোড গোল্ড প্যালেসে দোয়া মাহফিল, ইফতারি এবং নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে সকল শুভাকাঙ্খীর উপস্থিতি কামনা করে ডিএ তায়েব। এছাড়াও মরহুমের বড় ছেলে ডিএ নাসির, মেঝো ছেলে ডিএ কাদের, ছোট ছেলে ডিএ মতিন, বড় মেয়ে মাজেদা পারভিন দোয়া মাহফিল, ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছে।
অমৃত লাল দে
শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর অমৃত লাল দে-র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বরিশাল ধর্মরক্ষিণী সভাগৃহে স্মরণসভার আয়োজন করা হয়েছে। নগরীর কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষিণী সভাগৃহে অনুষ্ঠিত স্মরণসভায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডা. মমতাজ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাটের চিকিত্সক ও সমাজসেবক আলহাজ্ব ডাক্তার মমতাজ আহমদের ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে ডাক্তার মমতাজ-মাছুমা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট বশির মোহাম্মদ সিকদার জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও কবর জিয়ারত কর্মসূচি গ্রহণ করেছে।
নাজির হোসেন
আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ওয়ার্ড কমিশনার কিংবদন্তী ঢাকা বইয়ের লেখক আলহাজ্ব মো. নাজির হোসেনের মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মরহুমের কর্মময় জীবনের ওপর ১৮৬নং জগন্নাথ সাহা রোডে আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরিতে বাদ আসর আলোচনা, মিলাদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
