জিয়া চ্যাম্পিয়ন

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২২:২৩
এমএস বিশাল ট্রেড সেন্টারের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং দাবা ফেডারেশনের আয়োজনে বিশাল ট্রেড ও রূপালী শাড়ি আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জিয়া আট খেলায় পূর্ণ আট পয়েন্ট নিয়ে এক রাউন্ড আগেই এ প্রতিযোগিতর শিরোপা জয় করেন। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় জিয়া ফায়ার-সার্ভিসের মো. শরীফ হোসেনকে হারিয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে একসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও আব্দুল্লাহ আল-সাইফ এবং বিমানের ফিদে মাস্টার রেজাউল হক দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, তিতাসের গোলাম মোস্তফা ভুঁইয়া, গোল্ডেন চেস ক্লাবের আনিসুজ্জামান জুয়েল ও আব্দুল মোমিন, শরীফ হোসেন ও উতেন। আজ সকাল ১০টা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা হবে। খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের নীচতলাস্থ সভাকক্ষে পুরস্কার বিতরণ।